ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

রানা আহমেদ, নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৭৬ বার পঠিত

নীলফামারী সদর উপজেলায় ধান চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে(৪মে) ক্রয় কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক।

জেলা মিল মালিক সমিতির সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক আজিজুল হক এবং সহ-সভাপতি সৈয়দ রকিব হাসান মিশুক এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার।  সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক জানান, সদরে ১৬হাজার ১৬৫ মেট্রিক টন চাল ও ১হাজার ৭০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে চলতি মৌসুমে।

চাল ৪৯টাকা ও ধান ৩৬টাকা কেজি দরে কেনা হবে কৃষকদের কাছ থেকে।

নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার, এদিন মেসার্স আবুল কালাম অটো রাইস মিলের স্বত্বাধিকারী মনির হোসেন ৪৫ মেট্রিক টন চাল প্রদান করেন। এ সময় তাৎক্ষনিক ভাবে তাকে চালের দাম পরিশোধ করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫