ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৬ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ ইউক্যালিপটাস গাছগুলো নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা এসব গাছ যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গাছগুলো অত্যন্ত উঁচু এবং ডালপালা ঘন হওয়ায় সামান্য ঝড় বা দমকা হাওয়াতেই বড় ডাল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পাশাপাশি আশপাশের বসতবাড়ির বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা জানান, এর আগেও কয়েক দফা ঝড়ের সময় এসব গাছের ডালপালা ভেঙে সড়কে পড়ে। তবে এখনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও যেকোনো সময় তা ঘটতে পারে বলে শঙ্কা তাদের। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, ইউক্যালিপটাস গাছের অতিরিক্ত পানি শোষণ ক্ষমতা এবং বিস্তৃত শিকড়ের কারণে আশপাশের মাটি দ্রুত শুষ্ক হয়ে পড়ে। ফলে সেখানে অন্যান্য গাছপালা জন্মাতে পারে না, যা পরিবেশের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে। গাছগুলো যেভাবে ডালপালা মেলে আছে, তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে উলিপুর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ বা কর্তনের ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ বা ছাঁটাই করা হোক, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬