ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে

নাগরিকভাবনা ডেস্ক
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ত্যাগের অনন্য শিক্ষা আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক মহোৎসব। আর ২০২৬ সালের এ ঈদটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন বাড়তি সুখবর নিয়ে আসছে।
ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে, যা কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে।
প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব। বাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি।
যেভাবে মিলবে ১১ দিনের ছুটি
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরে থাকা সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বেড়ে যায়।
ছুটির সম্ভাব্য হিসাব—
শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে।
ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।
ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ অনুমতি নিয়ে এ দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা যাবে।
আরও পড়ুন:
নাগরিকভাবনা ডেস্ক























