ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮২ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল আলম । র‍্যালিতে ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়নের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী দলের পতাকা হাতে তারা ইউনিয়নের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং থাকবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তারা সরকারের বিরুদ্ধে জনগণের দাবি তুলে ধরবেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫