ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নেছারাবাদে ৪-কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত
পিরোজপুর অফিস:    পিরোজপুরের নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নেছারাবাদ উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আবদুল মান্নান ও মৃত সাহেরা বেগমের ছেলে। এসআরবি-৮ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
17 October 2026

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নেছারাবাদে ৪-কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

সর্বশেষ পরিমার্জন : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬