বিএনপির চলমান সংকট
নেতৃত্বহীনতা, মনোনয়ন বাণিজ্য ও সাংগঠনিক অবনতি

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭২ বার পঠিত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একসময় গণআন্দোলনের প্রতীক, সাধারণ মানুষের ভরসাস্থল এবং ক্ষমতার পালাবদলের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিত। দেশ যখন নানা বৈষম্য, দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থার সঙ্গে জর্জরিত ছিল, তখন বিএনপি জনগণের স্বার্থে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এক সময় তারা সরকারের নীতিকে চ্যালেঞ্জ করে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছিল। তবে আজকের বাস্তবতা দেখাচ্ছে, সেই গৌরবময় অবস্থান ক্রমশ দুর্বলতা, নেতৃত্বহীনতা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিএনপি আর শুধুমাত্র সরকারের বিরুদ্ধে বিরোধী দল নয়; এটি একসময় গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু শীর্ষ নেতৃত্বের দূরত্ব, মনোনয়ন বাণিজ্য, সাংগঠনিক দুর্বলতা, তৃণমূলের অসহায় অবস্থা এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রবণতাÑসব মিলিয়ে এই প্রতিষ্ঠিত দলের অস্তিত্বকে সংকটে ফেলেছে।
বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালভাবে নেতৃত্ব প্রদান করছেন। রাজনৈতিকভাবে তিনি নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কারাবরণ করছেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখছেন, তাদের কাছে দূরবর্তী নির্দেশনা কার্যকর নয়। কেন্দ্রীয় নেতারা নির্দেশ মেনে চললেও তা প্রকৃত আন্তরিকতার সঙ্গে নয়, বরং সুবিধা ও সুযোগের হিসাব কষে। ফলে নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে এবং শীর্ষ নেতৃত্ব ও মাঠপর্যায়ের মধ্যে যোগসূত্র দুর্বল হয়ে পড়েছে। তৃণমূল নেতাদের মধ্যে বিভ্রান্তি, হতাশা এবং অনাস্থা বৃদ্ধি পেয়েছে।
মনোনয়ন সংস্কৃতিও সংকটের মূল ফ্যাক্টর। বাংলাদেশের রাজনীতিতে মনোনয়ন সবসময়ই গুরুত্বপূর্ণ বিষয়, তবে বিএনপিতে এটি আজ রীতিমতো বাণিজ্যের রূপ ধারণ করেছে। আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, ত্যাগ স্বীকার, জনগণের আস্থা অর্জনÑএসবকে উপেক্ষা করে কেন্দ্রীয় নেতাদের খুশি করার প্রতিযোগিতা চলছে। মনোনয়ন প্রত্যাশীরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন না করে, রাজধানীর শীর্ষ নেতাদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এর ফলে মেধাবী ও ত্যাগী নেতারা উপেক্ষিত হচ্ছেন, তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং দলের নৈতিক ও সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা কার্যত অসহায়। তাদের হাতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, কেন্দ্রীয় নির্দেশের বাইরে কিছুই করতে পারছেন না। অনেক সময় এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় যা স্থানীয় বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে স্থানীয় নেতাদের কর্মকাণ্ডে বিভ্রান্তি তৈরি হয়, দলীয় শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়, এবং তৃণমূলের শক্তি হ্রাস পায়। রাজনৈতিক আন্দোলনের মূল শক্তি তৃণমূল থেকেই উৎপন্ন হয়। যদি তৃণমূল শক্তিশালী না হয়, দীর্ঘমেয়াদে দলের টিকাউ শক্তি হ্রাস পাবে।
বিএনপির আরও গভীর সংকট হলো দলের নাম ব্যবহার করে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। মাঠ পর্যায়ের কিছু নেতা বা প্রভাবশালী ব্যক্তিরা দলের মর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা হাসিল করছেন। তারা চাঁদাবাজি, দখলদারি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত, যার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হয়Ñকিন্তু তা প্রায়ই পদচ্যুতি বা সাময়িক শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কহীন বা বাদ পড়া নেতারা এই সুযোগকে ব্যবহার করে নিজেদের সুবিধা নিশ্চিত করেন।
বস্তবতা হলো, সাধারণ মানুষের চোখে এসব কর্মকাণ্ড কখনো গোপন থাকে না। বাস্তবিকভাবে এসব নেতাকে আইনগতভাবে কঠোরভাবে দায়বদ্ধ করা হয় না। অপরাধ প্রমাণিত হলেও রাজনৈতিক এবং সাংগঠনিক জটিলতার কারণে তাদের দলের বাইরে সম্পূর্ণভাবে আইনের হাতে তুলে দেওয়া হয় না। এই পরিস্থিতি শুধু দলের নৈতিক অবনতি ঘটায় না, বরং সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা কমিয়ে দেয়। যখন নেতা-কর্মীরা ব্যক্তিগত স্বার্থকে দলের স্বার্থের উপরে রাখে, তখন দলীয় সংগঠন দুর্বল হয় এবং রাজনৈতিক কার্যক্রম ব্যর্থ হয়।
শীর্ষ নেতৃত্বও কখনো কখনো এই জটিলতায় আপোষমূলক ভূমিকা রাখে। পদচ্যুত বা বাদ পড়া নেতাদের সুবিধা গ্রহণের মাধ্যমে কিছু শীর্ষ নেতা নিজেদের অবস্থান রক্ষা করতে চেষ্টা করেন। এটি সংগঠনকে আরও বিভ্রান্ত করে, শৃঙ্খলা ও নৈতিকতা পুনঃস্থাপনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদে, এমন আচরণ দলের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক স্থায়িত্বকে বিপন্ন করে।
দলের পুনর্গঠন ছাড়া দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব নয়। শীর্ষ নেতৃত্বকে অবশ্যই সাংগঠনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে, যোগ্যতা, ত্যাগ এবং জনগণের আস্থা অর্জনকারী নেতাদের অগ্রাধিকার দিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ক্ষমতায়িত করতে হবে, যাতে তৃণমূল শক্তিশালী হয়। আইনের প্রয়োগে রাজনৈতিক প্রভাবকে ছাড়িয়ে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দলের সাংগঠনিক দুর্বলতা ও তৃণমূলের অসহায় অবস্থার ফলে সাধারণ মানুষ ধীরে ধীরে বিএনপির প্রতি অনাস্থাশীল হয়ে পড়ছে। আন্দোলনের নামে হঠাৎ কর্মসূচি ঘোষণা করা, তা কার্যকরভাবে মাঠে বাস্তবায়ন করতে না পারা, জনগণের সমস্যা নিয়ে উপযুক্ত মনোযোগ না দেওয়াÑসব মিলিয়ে সাধারণ মানুষ মনে করছে, বিএনপি আসলে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতেই বেশি ব্যস্ত, জনগণের কল্যাণে নয়।
আইনের সীমাবদ্ধতাও পরিস্থিতিকে জটিল করছে। রাজনৈতিক প্রভাব, শীর্ষ নেতাদের সম্পর্ক এবং সাংগঠনিক আপোষের কারণে যারা দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অপরাধ প্রমাণিত হলেও তাদের পদচ্যুতি বা সাময়িক শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই পরিস্থিতি সাধারণ মানুষের চোখে দলের নৈতিকতা ও দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করছে।
দল পুনর্গঠনের জন্য শীর্ষ নেতৃত্বকে অবশ্যই কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। যোগ্য নেতা, যারা ত্যাগ স্বীকার করেছেন এবং জনগণের আস্থা অর্জন করেছেন, তাদের অগ্রাধিকার দিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ক্ষমতায়িত করতে হবে, যাতে তৃণমূল শক্তিশালী হয়। শীর্ষ নেতৃত্বকে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির সংকট শুধু দলের নয়, দেশের গণতন্ত্রের জন্যও উদ্বেগজনক। একটি শক্তিশালী বিরোধীদল না থাকলে সরকার অপ্রতিদ্বন্দ্বী হয়ে যায়, গণতন্ত্র দুর্বল হয়। বিএনপি যদি জনগণের আস্থা হারায়, তবে তারা ইতিহাসের পাতায় শুধুই একটি নাম হয়ে থাকবে। শীর্ষ নেতৃত্বকে সতর্ক হতে হবে, কারণ রাজনীতির বাস্তবতা অমায়িক। যারা জনগণের আস্থা হারায়, তাদের অস্তিত্ব কেবল স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে।
দলের অভ্যন্তরীণ বিভাজন ও নৈতিক অবনতি দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলে। শীর্ষ নেতৃত্বের দূরত্ব, মনোনয়ন বাণিজ্য, তৃণমূলের অসহায় অবস্থা, নেতৃত্বহীনতাÑসব মিলিয়ে দল আজ এক জটিল সংকটে নিমজ্জিত। যদি এখনই পরিস্থিতি অনুধাবন না করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। নেতারা অসহায় হয়ে পড়বেন, দলের নৈতিক ও সাংগঠনিক শক্তি হ্রাস পাবে, এবং বিএনপি ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারাবে।
বিএনপির পুনর্গঠন সম্ভব। তবে তার জন্য প্রয়োজন আত্মসমালোচনা, শৃঙ্খলা পুনঃস্থাপন, মনোনয়ন সংস্কার, তৃণমূলকে ক্ষমতায়িত করা, শীর্ষ নেতৃত্বের দৃঢ় পদক্ষেপ এবং জনগণের স্বার্থকে সর্বোপরি রাখা। এসব না করলে দল কেবল ইতিহাসের পাতায় একটি নাম হয়ে থাকবে, বাস্তব রাজনীতিতে আর কোনও কার্যকর উপস্থিতি রাখতে পারবে না।
আজ বিএনপি যে অবস্থানে দাঁড়িয়েছে, তা ভালোর ফল নয়; নিজেদের ব্যর্থতা, বিভাজন, দুর্বলতা এবং সাংগঠনিক অদক্ষতার ফলও বটে। দলের অভ্যন্তরীণ অসংগঠিত কাঠামো, নেতৃত্বহীনতা, মনোনয়ন বাণিজ্য, তৃণমূলের দুর্বল অবস্থানÑসব মিলিয়ে দল দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে বিপন্ন। যদি এখনই তারা নিজেদের পুনর্গঠন না করে, জনগণের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন না করে, তবে আগামীতে রাজনৈতিক অস্তিত্ব আরও সংকটে পড়বে।
শীর্ষ নেতৃত্বকে এখনই স্বচ্ছ এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। নেতৃত্বের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। ত্যাগী, যোগ্য ও জনগণের আস্থা অর্জনকারী নেতাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলকে ক্ষমতায়িত করতে হবে। স্থানীয় নেতাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। আইনের সীমাবদ্ধতা ছাড়িয়ে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। এসব ছাড়া দলের দীর্ঘমেয়াদী টিকিটিকি এবং দেশের গণতন্ত্রে তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে।
বিএনপির বর্তমান সংকট দেশের জন্যও উদ্বেগজনক। শক্তিশালী বিরোধীদল না থাকলে সরকার অপ্রতিদ্বন্দ্বী হয়ে যায়। গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বিএনপি যদি জনগণের আস্থা হারিয়ে ফেলে, তবে তারা কেবল ইতিহাসের পাতায় একটি নাম হয়ে থাকবে। দেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে তাদের প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যাবে। তবে সময় থাকতেই দল পুনর্গঠন করতে পারে, যদি শীর্ষ নেতৃত্ব আন্তরিকতা, ত্যাগ, আত্মসমালোচনা এবং জনগণের জন্য সত্যিকারের রাজনীতি করার মানসিকতা বিকশিত করে।
আজ বিএনপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তা প্রতিপক্ষের ষড়যন্ত্রের ফল নয়, বরং নিজেদের ব্যর্থতা, দুর্বলতা, বিভাজন, মনোনয়ন বাণিজ্য, তৃণমূলের অসহায় অবস্থা এবং নেতাদের অপরিকল্পিত পদক্ষেপের ফল। যদি এখনই তারা সঠিকভাবে পরিস্থিতি অনুধাবন না করে, তবে রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। জনগণ থেকে দূরত্ব বাড়বে, নেতারা আরও অসহায় হয়ে পড়বেন, আর দল ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। রাজনীতির নিষ্ঠুর নিয়ম হলোÑযে দল জনগণের আস্থা হারায়, ইতিহাস তার কোনো মায়া রাখে না।
বিএনপির এখনই জেগে ওঠা দরকার। নিজেদের পুনর্গঠন করা, তৃণমূলকে শক্তিশালী করা, মনোনয়ন সংস্কার, নেতৃত্বে আস্থা ফিরিয়ে আনা, জনগণের স্বার্থকে সর্বোপরি রাখাÑএসব ছাড়া দল শুধুই ইতিহাসের পাতায় নাম হয়ে থাকবে। জনগণের প্রতি দায়বদ্ধতা, সততা, ত্যাগ, আত্মসমালোচনা এবং সত্যিকারের রাজনীতিÑএগুলো ছাড়া বিএনপির টিকাউ শক্তি নেই।
-লেখক : কলামিস্ট




















