ন্যায় ও মানবিক নেতৃত্বে ইসলামপুরে আস্থার প্রতীক সার্কেল এসপি

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৫৪ বার পঠিত

জামালপুর জেলার ইসলামপুর সার্কেলে যোগদানের পর থেকেই সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসান দক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১২ জুলাই ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আসে।
তার কার্যকর অপরাধ নিয়ন্ত্রণ, স্বচ্ছ প্রশাসন ও মানবিক আচরণের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের কর্মমূল্যায়নে ইসলামপুর সার্কেল শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়। বিশেষ করে দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা, টহল ও গোয়েন্দা নজরদারির ফলে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আস্থা বাড়িয়েছে।
থানাকে দালালমুক্ত করে সাধারণ মানুষের জন্য সেবা সহজ করেছেন তিনি। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে এক হত্যা মামলায় তদন্তে গাফিলতির জন্য তিনি নিজে বাদীর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতির ফলে ইসলামপুরে অপরাধ কমেছে উল্লেখযোগ্যভাবে। ন্যায়পরায়ণতা ও সাহসী নেতৃত্বের কারণে তিনি পুনরায় শ্রেষ্ঠ সার্কেলের স্বীকৃতি পেয়েছেন, যা দেশের অন্যান্য থানার জন্য অনুকরণীয় উদাহরণ।




















