ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পচা মাংস বিক্রির দায়ে শ্রীপুরে কসাইকে ৪০-হাজার টাকা জরিমানা

  • মোঃ আল-আমিন
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পঠিত
মোঃ আল-আমিন:    গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকায় পচা মাংস বিক্রির দায়ে মো. চান মিয়া নামের এক কসাইকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিজ মাওনা এলাকায় পচা মাংস বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সেখানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাংস বিক্রেতা চান মিয়াকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পচা ও অনুন্নত মানের মাংস বিক্রির অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পচা মাংস বিক্রির দায়ে শ্রীপুরে কসাইকে ৪০-হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬