ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

‎আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):    ‎বগুড়ার শাজাহানপুরে একটি পরিত্যক্ত ঘর থেকে মুনির হোসেন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আব্দুস সালামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুনির হোসেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আব্দুস সালামের স্ত্রী আছিয়া বেগম নিজ বাড়ির ছাগলের ঘর পরিষ্কার করতে যান। এ সময় পাশেই থাকা একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে ঘরের ভেতরে মাটির মেঝেতে চকির নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
‎‎নিহতের পরিবারের অভিযোগ, মুনিরের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ ছিল। গত ১৭ আগস্ট রাতে তিনি বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুটি সিএনজিচালিত অটোরিকশায় পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তাদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনির ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
‎শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিকভাবে এটি মুনিরের মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬