ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত
 প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৯২ জন কর্মচারী অবস্থান ধর্মঘট পালন করছেন। “এক দফা, এক দাবি” স্লোগানে তারা ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অবস্থান ধর্মঘটে অংশ নেন।
ধর্মঘটে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা আনোয়ারা বেগম, ডালিয়া বেগম, সাইদা সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবুল বাশার, মো. আক্তারুজ্জামান, মো. মহিউদ্দিন বাহারুল, এবং পরিবার কল্যাণ সহকারী লিমা শারমিন, মর্জিনা বেগম ও ফেরদৌসী বেগম প্রমুখ।
বক্তারা বলেন, “আমরাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি। জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি কার্যক্রম, টিকাদান কর্মসূচি—সব ক্ষেত্রেই ঘরে ঘরে সেবা দিয়ে আসছি। দেশ-বিদেশে সুনাম অর্জন করলেও এখনো আমাদের চাকরিতে কোনো স্থায়ী নিয়োগবিধি নেই।”
তারা আরও বলেন, “২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি আমাদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”
অবস্থান ধর্মঘট কর্মসূচিতে দেবিদ্বার উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট

সর্বশেষ পরিমার্জন: ১২:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫