ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পলাশে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:   নরসিংদীর পলাশে এক  অন্ত:সত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘোড়াশাল পৌরসভার আটিয়াগাঁও  স্বামীর বাড়ীতে  আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার  রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী  সাকিল মিয়ার স্ত্রী।
নিহতের  পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ওইখানে কিছু বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হলে  তারা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
নিহত দীপার বাবার বাড়ী, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকর মেয়ে। ঘটনার পর স্বজনদের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে  ঘোড়াশাল ফাঁড়ীর ইনর্চাজ মো: মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্ত: সত্ত্বা সাদিয়া বিন দীপার রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে যথাযথ গ্রহনের দাবি জানিয়েছেন স্হানীয়রা।

Share this news as a Photo Card

13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পলাশে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬