ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পাহাড়ধসের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ধসকবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দুর্গত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।পুলিশ সুপারের নির্দেশে উখিয়া থানা পুলিশ ধসকবলিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এদিকে আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ ও উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় না যাওয়ার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পাহাড়ধসের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

সর্বশেষ পরিমার্জন : ০৫:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬