ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হবে : জামায়াত নেতৃবৃন্দ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬১ বার পঠিত

পিরোজপুর অফিস:: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে। অনেক রক্তের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করা যাবে না। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্বের সুযোগ নেই। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই সবার অংশগ্রহণ নিশ্চিত হবে, দুর্নীতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং নতুন কোনো স্বৈরাচার জন্ম নেবে না।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হবে : জামায়াত নেতৃবৃন্দ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫