ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
পিবিআই হাজত খানায় ফাঁস লাগানো এক জনের মৃতদেহ

তিমির বনিক :
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

মৌলভীবাজারের (পিবিআই) পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো হাজতখানা থেকে আসামি মোঃ মোকাদ্দুস (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সোমবার( ১৫ই সেপ্টেম্বর) সকালে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিস হাজত খানায় এ ঘটনাটি ঘটে।মোকাদ্দুস কমগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।জানা যায়,কমলগঞ্জ থানার হত্যা মামলার আসামী মোঃ মোকাদ্দুস কমলগঞ্জ থানা হতে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম মৌলভীবাজার জেলা কর্তৃক রোববার সন্ধ্যায় পিবিআই হাজতখানায় রাখে।সোমবার (১৫ই সেপ্টেম্বর ) সকাল ৬ টার দিকে আসামী হাজতখানার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় কর্তব্যরত পুলিশ সদস্য।পরে মৃতেদহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোকাদ্দুস কমলগঞ্জের একটি হত্যা মামলার আসামি তাকে গতকালকে কমলগঞ্জ থানা থেকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে হাজত খানার ভিতরে সে লুঙ্গি ছিড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন:


















