পিরোজপুরে অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৯:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংক পিএলসি’র মেইন রোড শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেইন রোড শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পালিত ‘গ্রাহক সেবা পক্ষ ২০২৫’ উপলক্ষে নানা কার্যক্রম তুলে ধরা হয়। তরুণ গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা, ডিজিটাল আর্থিক সেবা, ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, ঋণ ও বিনিয়োগ উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন বিষয়ক ধারণা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুক্তা বিশ্বাস, সিদ্ধার্থ সিকদার, প্রিন্সিপাল অফিসার মো. ছাখাওয়াত হোসেন। এছাড়াও অ্যালিকো (আমেরিকান লাইফ ইনসুরেন্স কোম্পানি)এর প্রতিনিধি মো. শাহিন শেখসহ অগ্রণী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।



















