ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পিরোজপুরে আইডিইবির উদ্যোগে ব্যতিক্রমী ইফতার মাহফিল

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৪৫ বার পঠিত

নস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ব্যতিক্রমী আঙ্গিকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের দুঃস্থ, অবহেলিত ও অনাদরে বেড়ে ওঠা ১০ জন এতিম শিক্ষার্থীকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রাখা হয়। আইডিইবি পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী সৈয়দ মো. মহাসিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির (ক্রীড়া, যুব ও সাংস্কৃতিক বিষয়ক) সদস্য প্রকৌশলী এস কে মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ হীল মাহমুদ, আইডিইবি জেলা শাখার সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং এফডিইবি জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ হাওলাদারসহ আইডিইবির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উদ্বুদ্ধ করে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
আরও পড়ুন:




















