ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে আটা সরবরাহ অনিয়মে অর্থদণ্ড

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি আটা মিলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারি নির্দেশনা অনুযায়ী আটা সরবরাহ ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডের বিধানও দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন যৌথবাহিনীর সদস্য ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা। প্রশাসন জানিয়েছে, সরকারি ন্যায্যমূল্যে আটা বিক্রয়ের (ওএমএস কার্যক্রম) সঙ্গে জড়িত ডিলারদের সরবরাহে অনিয়মের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর একই মিলে সরকারি বস্তায় গম মজুদ অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করায় মিলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওএমএস কার্যক্রমে অনিয়মের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে আটা সরবরাহ অনিয়মে অর্থদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫