ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে জটিলতা নিরসনে সভা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন ইদগাহ ময়দান এলাকায় অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের চেম্বারে আমরা জাতীয়তাবাদী পরিবার এর উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজাউল হক রিয়াজ, সাবেক সদস্য সৈয়দ আসিক আহমেদ, কমল একাডেমি কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাইনুল আহসান মুন্না, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য রিয়াজুল হক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামসুল হক মল্লিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ সুমনসহ আরও অনেকে। বক্তারা বলেন, উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে যে মতপার্থক্য তৈরি হয়েছে তা দলের অভ্যন্তরীণ ঐক্যের মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সকল স্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। ব্যক্তিগত মতভেদ থাকলেও তা গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে প্রকাশ না করে দলীয় স্বার্থে সমাধান করার আহ্বান জানান তারা। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্যের স্বার্থে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে জটিলতা নিরসনে সভা

সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫