ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

পিরোজপুরে এক সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ৬৯ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ব্যক্তিগত কাজে যান সংবাদকর্মী মাইনুল ইসলাম মামুন। সোমবার (১ ডিসেম্বর) সেখানে পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলার পর মাইনুল ইসলাম মামুনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, কয়েকদিন আগে জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন। সেই মানববন্ধনের খবর সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশের পর থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং মৌখিক হুমকি প্রদান করছিল বলে তিনি দাবি করেন। মামুন অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি স্ত্রীসহ জুজখোলা এলাকায় গেলে পূর্বের বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায় এবং ডান হাত, মাথা, বুক ও পিঠে আঘাতপ্রাপ্ত হন। হামলার সময় সঙ্গে থাকা তার স্ত্রীও শারীরিকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মাইনুল ইসলাম মামুন হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে এক সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫