ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূল ও অনুপ্রবেশ রোধে জেলা ছাত্রদলের অভিযান

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৬৬ বার পঠিত

পিরোজপুর অফিস :: কিশোর গ্যাং নির্মূল ও কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে বৃহৎ পর্যায়ের সচেতনতা অভিযান পরিচালনা করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। রবিবার (২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের এলাকাসমূহে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্কুল চলাকালীন সময়ে বাইরে ঘোরাফেরা করা কয়েকজন শিক্ষার্থীকে তাদের বিদ্যালয়ে ফেরিয়ে দেন এবং কিশোর গ্যাং কিংবা বিপথগামী কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার ব্যাপারে পরামর্শ দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, কিশোর গ্যাং একটি মারাত্মক সামাজিক সমস্যা। আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ-তাদের যদি সঠিক পথে রাখা না যায়, তাহলে জাতীয় উন্নয়নঝরে পড়বে। শিক্ষক, অভিভাবক ও সমাজ-সবার মিলিত দায়বদ্ধতা প্রয়োজন। আমরা সামাজিক দায়বোধ থেকে এই অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাব। এছাড়াও, এসএসসি পাসের আগেই শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো। পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জেলা ছাত্রদলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে জেলা ছাত্রদলের এ সচেতনতা ভিত্তিক কর্মকাণ্ড প্রশংসনীয়। পুলিশও সমন্বিতভাবে অভিযান ও তৎপরতা জোরদার করবে। অভিযানটিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন সামাজিক উদ্যোগ কিশোর সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূল ও অনুপ্রবেশ রোধে জেলা ছাত্রদলের অভিযান

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫