ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকর‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৭০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকর‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা রোভার। শনিবার (২৬ জুলাই) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শোকর‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। পরবর্তীতে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের সাহসী অধ্যায়। তরুণদের উচিত এই ইতিহাস জানা ও সেই চেতনায় গড়ে ওঠা।” সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক ও তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, এবং আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইতিহাস ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকর‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫