ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
পিরোজপুরে চুরি হওয়া মোটরসাইকেল ১০ মাস পর কুমিল্লায় উদ্ধার

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ১২:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৯৮ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল চুরির প্রায় ১০ মাস পর কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ২২ ডিসেম্বর রাতে পিরোজপুর পৌরসভার সিআই পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের আজিজুল হকের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় তিনি পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি মোটরসাইকেলটি লাকসামের একটি শোরুমে সার্ভিসিং করতে নেওয়া হলে নিবন্ধিত মালিক আজিজুল হকের মোবাইলে এসএমএস পৌঁছায়। পরে তিনি বিষয়টি জিডির তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মাকে অবহিত করেন।অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বুধবার লাকসাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি পিরোজপুর সদর থানায় আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা।
আরও পড়ুন:



















