ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ২০৫ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা ইউনিটের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন ফোরামের জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, এস এম রেজাউল ইসলাম শামীম, খায়রুল বাসার শামিম, রুহিমা আক্তার হাসি ও ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবু। বক্তারা বলেন, অতীতের তুলনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক মামলার সময় আইনজীবীরা যে সাহসিকতা ও মানবিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়। তারা এ জন্য ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় আবেগঘন এক মুহূর্তে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু বলেন, আমরা যখন রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, তখন পরিবারের সদস্যরাও দেখা করার সুযোগ পাননি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতারা নিয়মিত খোঁজ নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং আমাদের মুক্তির জন্য নিরলস চেষ্টা করেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫