ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৪৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগে অংশ নেন তার কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পথচারী ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।গণসংযোগকালে ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি। নির্বাচিত হলে পিরোজপুরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি হৃদরোগ ও কিডনি চিকিৎসার জন্য জাতীয় মানের বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ এবং নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত চিকিৎসক দিয়ে সজ্জিত করারও আশ্বাস দেন তিনি। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ইউনিয়নভিত্তিক আইটি ট্রেনিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বিভাগ আধুনিকায়ন এবং ওয়েব ও গ্রাফিক ডিজাইনিং, অ্যাপস ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তাদের হ্যান্ডিক্রাফট, ডিজিটাল মার্কেটিং ও ডেটা এন্ট্রি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। কৃষি উন্নয়নের ক্ষেত্রে তিনি বলেন, প্রান্তিক কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ, সার-বীজে ভর্তুকি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্বল্পমূল্যে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও জানান, সবজি ও কাঁচা পণ্য সংরক্ষণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে হিমাগার স্থাপন করা হবে। এ ছাড়া নাজিরপুর-পিরোজপুর মহাসড়কে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ ও নদীর নাব্যতা রক্ষা বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। গণসংযোগে বক্তারা বলেন, মোস্তফা জামাল হায়দারের মন্ত্রিত্বকালীন সময়ে পিরোজপুরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছিল, তা আজও দৃশ্যমান। তার হাত ধরেই এ অঞ্চলের অবহেলিত জনপদে উন্নয়নের ধারা সূচনা হয়েছিল। গণসংযোগে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















