ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
পিরোজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর অফিস :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর শাহানা আক্তার, মহিলা দল নেত্রী রোজি আক্তার, নাজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলা দলের নেতাকর্মীরা সর্বদা আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে; গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে মহিলা দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তারা বলেন, মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলন-সংগ্রাম সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।
আরও পড়ুন:



















