ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ৩৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন পর্যায়ে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। তবে কাঠামোগত বৈষম্য, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তরুণদের সম্পৃক্ততায় বাধা সৃষ্টি করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সনাক পিরোজপুরের সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ট্রেড প্রশিক্ষক, সরকারি কর্মকর্তা, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫