মনোনয়ন প্রত্যাশী সাঈদ খানের বক্তব্য
পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

- সর্বশেষ পরিমার্জন: ১১:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৪৩৬ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান বলেন, “বিএনপি মানুষের সম্পর্ক পুনর্গঠন ও ভেঙে যাওয়া সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার স্বপ্ন বাস্তবায়নে আমি জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও বলেন, “নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবা আমার রাজনীতির মূল লক্ষ্য। পিরোজপুর-১ আসনের জনগণ সবসময় আমাকে তাদের পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংবাদিকতা, ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, রাজনৈতিক নির্যাতন সহ্য করেও আদর্শে অবিচল থাকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু ও ইমরান আহমেদ সজীবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে।



















