ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

পিরোজপুরে তিন আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, কঠোর নিরাপত্তায় সরঞ্জাম হস্তান্তর চলছে

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫ বার পঠিত
পিরোজপুর অফিস:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, জেলার ৪১৮ টি ভোটকেন্দ্রে আট হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্বে থাকবেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে ১৪০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলোর কার্যক্রম মনিটরিং করা হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, সিসিটিভির পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য ১৩৪ টি অনলাইন বডি ক্যামেরা এবং ১৩২ টি অফলাইন বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। বুধবার দুপুর ১২টা থেকে জেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। আগামীকাল এসব ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। পিরোজপুরে তিন আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, কঠোর নিরাপত্তায় সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম চলছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে তিন আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, কঠোর নিরাপত্তায় সরঞ্জাম হস্তান্তর চলছে

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬