ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১২৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত গৃহবধূ রোকেয়া বেগম হত্যার ছয় মাস পার হলেও এখনো মামলার চার্জশিট দাখিল হয়নি। এ ঘটনায় দ্রুত চার্জশিট প্রদান ও দখলকৃত জমি ফেরতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন নিহতের স্বামী আব্দুর রব আকন, মেয়ে ও মামলার বাদী নাসরিন আক্তারসহ অন্যান্যরা। বক্তারা জানান, গত ২৮ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেও ছয় মাসেও চার্জশিট হয়নি। বাদীপক্ষের অভিযোগ, জামিনে মুক্ত আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত চার্জশিট, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালতের রায় অনুযায়ী দখলকৃত জমি ফেরতের দাবি জানান। আইনজ্ঞরা বলেন, হত্যা মামলায় তদন্তে বিলম্ব বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।
আরও পড়ুন:


















