ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

পিরোজপুর অফিস::
এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবীর। সভায় বক্তারা বলেন, আর্থিক লেনদেনকে সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সুযোগ থাকায় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই এর সুবিধা পাবেন। সভায় পিরোজপুরে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো, ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আনা এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখাকে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের কার্যক্রম তুলে ধরা হয়। সভায় জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬