বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুরে বিএনপি নেতা আনোয়ার তালুকদারের কবর জিয়ারত ও পূজা মণ্ডপ পরিদর্শন

- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮০ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীঘা ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে বিএনপির সিনিয়র সহসভাপতি মরহুম মো. আনোয়ার হোসেন তালুকদারের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে তিনি কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং আশ্বাস দেন যে, “যে কোনো সমস্যায় বিএনপি পরিবার পাশে রয়েছে।” পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় তিনি ঘোষকাঠী ও ছয়ঘরিয়াসহ দীঘা ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, ইয়াহিয়া খান ও তাওহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান, জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মো. আজিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ। পূজা মণ্ডপে জনতার উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সবসময় জনকল্যাণমূলক কাজে পাশে থাকে। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।” তিনি আরও বলেন, “তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে কাজ চলছে। বিএনপি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতিতে বিশ্বাসী।”



















