ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

পিরোজপুরে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দারের মতবিনিময় সভা

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১২ বার পঠিত
পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার। তিনি জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক, জাতীয় পার্টির একাংশের মহাসচিব, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের ছোট ছেলে। শুক্রবার দুপুরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার বলেন, “আমার বাবা মন্ত্রী থাকার সময় জিয়ানগর উপজেলায় গুচ্ছগ্রাম, রাস্তা, বেইলি ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। আমি ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পিরোজপুর-১ আসনের প্রতিটি উপজেলাকে আধুনিক রূপে গড়ে তুলব। উন্নয়নে পিছিয়ে থাকা জিয়ানগর উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করা হবে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কারিগরি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করব।” এদিন বিকেলে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দারের মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫