পিরোজপুরে যুবককে আপহরন মামলায় ৩ আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৬০ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক : পিরোজপুরের একটি আদালত জেলার ইন্দুরকানীতে রুবেল হোসেন নামে এক যুবককে আপহরন মামলায় ৩ আসামীর উপস্থিতিেিত প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাগীর আলম এ আদেশ প্রদান করেণ। দন্ড প্রাপ্তরা হলেন, ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের দুই পুত্র ইলিয়াস ফকির ও আবুল ফকির এবং অপরজন একই উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাত্তার খাঁর ছেলে রুহুর খাঁ। এ মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৭ সালের ৫ নভেম্বর ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মুনসুর আলীর পুত্র রুবেল হোসেন তার মাছের ঘেরে কাজ করতেছিলেন। এ সময় ইলিয়াস, আবুল এবং রুহুর খাঁ কাজে বাঁধা দিলে তর্কতর্কি হলে রুবেল বড়িতে চলে যান। ঐ দিন প্রফেসর বাড়ীর মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় প্রতিপক্ষ আরও আজ্ঞাত ৩ জনকে নিয়ে রুবেলকে টেনেহিচড়ে বাহির নিয়ে মটর সাইলে তুলে অপহরণ করে টগরা ভেড়ীবাঁধে নিয়ে যায়। সেখানে নিয়ে হত্যার ইদ্দেশ্যে মারপিট শুরু করলে ভিকমের ডাক চিৎকারে পুলিশ এগিয়ে আসলে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ রুবেলকে সেখান উদ্ধার থানায় নিয়ে আসে এবং তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। পরে তাকে জেলা হাসপাতলে ভর্তি করে। এ ব্যাপারে রুবেল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন (সেসান মামলা নং-১৬৯/১৮,জি,আর-৭৩/১৭,ধারাঃ ৩২৩,৩৬৪,৩৭৯,৫০৬(২) দঃবিঃ)। আসামী পক্ষে এ্যাড. আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।


















