ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
পিরোজপুরে সদর উপজেলায় ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই

পিরোজপুর সদর উপজেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৯১ বার পঠিত

পিরোজপুরে সদর উপজেলায় ৭টি ইউনিয়নে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করেছে সদর উপজেলা বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চাঁন, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, আব্দুস সালাম।
এ সময় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জেলা ব্যাপী কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় আমরা সদর উপজেলার ৭টি ইউনিয়নে সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন করেছি। দলের যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফর্ম নিয়ে ফিলাপ করেছে আমরা যাচাই বাচাই করে কাউন্সিলর করবো।
আরও পড়ুন:


















