ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
পিরোজপুরে সাংবাদিকদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা

পিরোজপুর অফিস :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর সঙ্গে পিরোজপুর প্রেসক্লাবে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি প্রত্যাশা প্রকাশ করেন সাংবাদিকরা জনমত গঠনে এবং উন্নয়নশীল প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবেন। পৌরসভা-সংক্রান্ত বক্তব্যে তিনি বলেন, পিরোজপুর পৌরসভা শতবর্ষে পৌঁছালেও এখানে পর্যাপ্ত উন্নয়ন কাজ হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ এবং নিরাপদ পানির ব্যবস্থা দুর্বল। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে তিনি পৌরসভার উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৮ কোটি টাকায় ছয়টি পানি সরবরাহ প্লান্ট বরাদ্ধ হয়েছে, যা পৌর এলাকার পানিসংকট নিরসনে কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার দাবিসমূহ তুলে ধরে মাসুদ সাঈদী জানান, ইন্দুরকানিতে তিন একর জমির ওপর একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ) প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া গেছে। একই সঙ্গে ইন্দুরকানী উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং সংস্কার কাজে ৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নাজিরপুর হাসপাতাল ও থানা ভবন সংস্কারের জন্যও অনুদান আনার উদ্যোগ নেয়া হয়েছে, তিনি উল্লেখ করেন। সভায় প্রেসক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম সভাপতি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলী প্রমুখ। সভায় স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:



















