ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
পিরোজপুরে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল পৌর বিএনপি

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: বর্ণাঢ্য র্যালি ও পথসভার মধ্য দিয়ে পিরোজপুরে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি রঙিন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের প্রতীকসংবলিত নানা স্লোগান। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত হয় পথসভা। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সদস্য হাসানুল কবীর লীন, মির্জা জহিরুল হক, সাকাওয়াত হোসেন, আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, আলিফ আহম্মেদ রাজিবসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথসভায় বক্তারা বলেন, “বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আমাদের আন্দোলনের প্রেরণা। বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। ১৭ বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং সামনে আরও শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।”
আরও পড়ুন:



















