ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৩২ বার পঠিত

পিরোজপুর অফিস:
পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Know My Village’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ গ্রুপ এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খ’ গ্রুপ গঠন করা হয়। মোট ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপ থেকে ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নিজ গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব। গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, ঐতিহাসিক স্থানসহ সবকিছুর বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে শিশুরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।” তিনি আরও বলেন, “শুধু পাঠ্যপুস্তকই নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক আচরণ উন্নত করতেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করতে হবে।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫