ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নজরুল আহবায়ক ও কিসমত সদস্য সচিব

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪২ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটি অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সদস্য সচিব করা হয়েছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতকে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে প্রথম যুগ্ম আহবায়ক এবং সাবেক আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে। ফলে চার সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নজরুল আহবায়ক ও কিসমত সদস্য সচিব

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫