ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আবু সাঈদ তুষার
- সর্বশেষ পরিমার্জন: ০২:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৭২ বার পঠিত

সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে বেড়াইদ এলাকায় বুধবার (২২অক্টোবর) রাত নয় টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ৬ নং যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে ঝগড়া বাদে। এসময় ঝগড়ার এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকে কোপাতে থাকেন তারা। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছেন। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকাবাসী জানায়, জাকিরের হোসেনের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম করে চলেছেন।
আরও পড়ুন:
আবু সাঈদ তুষার


















