ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

শহিদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট):   পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পট সমূহে সোমবার সকালে শুরু হয়েছে   তিন দিনব্যাপী  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।  ট্যুর  অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এ অভিযান পরিচালনা করছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের  উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) এ জেড এম হাছানুর রহমান। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন ট্যুর অপারেটর অব  সুন্দরবন (টোয়াস)এর সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি। এ সময়ে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু,  ট্যুর অপারেটর অব   সুন্দরবন (টোয়াস)এর সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু,দপ্তর সম্পাদক শাহেদ মোঃ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকি প্রমূখ।
উদ্বোধনী বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান  বলেন, সুন্দরবন ক্লিন রাখা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়। টোয়াসের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় একটা ব্যতিক্রমী উদ্যোগ। বাস্তবিক অর্থে সাগরের জোয়ারে ভেসে আসা  জেলেদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পর্যটন  স্পট সমূহ দূষিত করে ফেলে।
ট্যুর অপারেটর অফ সুন্দরবনের সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি দৈনিক নাগরিক ভাবনা কে   জানান, টোয়াসের তিন দিনের কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালি, আন্ধারমানিক ও করমজল পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। টোয়াসে,এর ৬৫ জন সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। প্রতিবছর মে ও সেপ্টেম্বর মাসে দুইবার পূর্ব সুন্দরবনের টুরিস্ট স্পট সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। করমজল বাদে অন্য পর্যটন স্পট সমূহে বছরে ৪৫ হাজারেরও বেশি দেশী ও বিদেশী পর্যটক ভ্রমণ  করে থাকেন বলে টোয়াস  সেক্রেটারি  জানিয়েছেন।
প্রথম দিনের অভিযানে কটকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

সর্বশেষ পরিমার্জন : ১০:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬