ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
প্যারেলে মুক্তিপেয়ে সাভারে মায়ের জানাজায় রানা

সৈকত, সাভার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ বার পঠিত

সৈকত, সাভার প্রতিনিধি: মায়ের জানাযায় প্যারোলে সাভারে এসে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত হয়ে সকলের কাছে মাফ চেয়েছেন। এসময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে প্যারোলে ছাড়া পেয়ে তার মায়ের জানাযায় আসেন সোহেল রানা
মৃত মজিনা বেগম(৬৫) সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।
এসময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘ আমার মা’র জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই’।
রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমরা চাচি মজিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে আমার চাচাতো ভাই রানাকে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এসময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে তাকে সাড়ে ৭ টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যায় পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানা’র মায়ের মৃত্যু হয়েছে। সেকারণে মৃত্যুের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মার জানাযায় নিয়ে আসা হয়েছে। পরে জানাযা শেষে সাড়ে ৭ টার দিকে রানাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে বহুতলা ভবন রানা প্লাজা ভবন ধসে পড়ে। পরে সেই ভবনের মালিক সোহেল রানাকে ২৮ এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়েছিল।


















