ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
প্রতিটি দুয়ারে ধানের শীষ: শিকারপুরে গণসংযোগে জোয়ার

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া।
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানকে বিজয়ী করতে এরুলিয়া ইউনিয়নের শিকারপুরে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসাইন বাবলু ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা নজরুল ইসলাম জনির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি সেই সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতা কর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এরুলিয়া ইউনিয়নের শিকারপুরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সালাম পৌঁছে দিতে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বানে সাধারণ মানুষের ঘরের দুয়ারে হাজির হন তারা।
৪নং ওয়ার্ডের শিকারপুর নেতাকর্মীদের স্লোগানে মুখরিত।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং রাজশাহী বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য আলী আরমান খান সিহাব বগুড়া সদর উপজেলা বিএনপির সদস্য ও এরুলিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মনজুর রহমান নয়ন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম, বিএনপি নেতা কাউছার মুর্তজা, বাবু রুহুল আমিন, রফিকুল ইসলাম, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাইনুর হক, এরুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব মন্ডল, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিহাদ হাসান জিতু, মুক্তিযুদ্ধ প্রজন্মের সদর উপজেলার আহবায়ক রাফসান জানি, যুবদল নেতা লালন সরকার, সম্পাদুল ইসলাম শাহীন প্রমুখ।
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে একতাবদ্ধ এরুলিয়ার জনতা।
আরও পড়ুন:




















