প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ৬৯ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

গত বৃহস্পতিবার রাতে ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাংচুর অগ্নি সংযোগসহ সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দ্বীন মোহাম্মদ, মনির হোসেন বিএসসি, রহমতুল্লাহ, গোলাম সারোয়ার, মোজ্জামেল হক লিটন প্রমূখ।
সভায় বক্তারা ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহবান জানান। এছাড়া বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোন সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিক মত প্রকাশ করতে পারেনি। সত্য তথ্য প্রকাশ করলে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হচ্ছে।
সভাপতি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। কিন্তু গণমাধ্যম কর্মীরা সর্ব ব্যাপারে অবহেলিত, তিনি মুক্তিযুদ্ধের ন্যায় কলম সৈনিক তথা সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে ভাতা চালু করার জন্য প্রধান উপদেষ্টা ও তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।

















