ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম হয়ে মঠবাড়িয়ার মুখ উজ্জ্বল করলো আহাদ আবদুল্লাহ উৎস

আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৯৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ার গর্ব ও অহংকার হয়ে উঠেছে ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহাদ আবদুল্লাহ উৎস। জাতীয় পর্যায়ে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এর চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করে সে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
অসাধারণ সৃজনশীলতা ও শিল্প প্রতিভার স্বাক্ষর রেখে আহাদ আবদুল্লাহ উৎস দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে শীর্ষস্থান অর্জন করে। তার এই সাফল্য প্রমাণ করে, যথাযথ সুযোগ পেলে একজন শিশু প্রতিভাবান হয়ে জাতীয় পর্যায়েও নিজেকে তুলে ধরতে পারে।
উৎস মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম ও ফারজানা লিজা দম্পতির জ্যেষ্ঠ পুত্র। জানা গেছে, ছোটবেলা থেকেই চিত্রাঙ্কনের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহকে নিয়মিত চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে সে রূপান্তর করেছে অনন্য এক অর্জনে।
তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী, বন্ধু-বান্ধব, স্বজনসহ উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত ও গর্বিত। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া নিঃসন্দেহে একটি বিশাল অর্জন।
আরও পড়ুন:






















