ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
এমপি খোকন তালুকদারের নেতৃত্বে

প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল

গাউছ-উর রহমাব,মাদারীপুর:   মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে সাধুরব্রীজের পূর্বপাড় হয়ে সমাদ্দার থেকে ভুরঘাটা পর্যন্ত লাখো মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে।
সোববার (১৩ জুলাই-২০২৬) সকাল ৮ টা থেকেই আষাঢ়ের অঝোর ধারা উপেক্ষা করে বৃষ্টিস্নাত মাদারীপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও রাজপথ ছিল জনসমুদ্রে উত্তাল। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করেই খোকন তালুকদারে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রীজের পূর্বপাড় থেকে কাঠেরপুল হয়ে সমাদ্দার ও ঘটকচর দিয়ে ভুরঘাটা পর্যন্ত রাস্তার দু’পাশে জড়ো হয়েছিলেন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
কখনও মুষলধারে, আবার কখনও টিপটিপ বৃষ্টি- প্রকৃতির এই বৈরিতাও দমাতে পারেনি অপেক্ষমাণ জনতাকে। হাতে ফুল আর ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন আবালবৃদ্ধবনিতা।
“নেতাকে সামনাসামনি দেখতে পাওয়ার এই আনন্দের কাছে বৃষ্টি কোনো বাধাই নয়,”- এমনই উচ্ছ্বাস প্রকাশ করেন সমাদ্দার, ঘটকচর, মস্তফাপুর, তাতীবাড়ি, ভাঙ্গাব্রীজ, ভুরঘাটাসহ প্রত্যেকটি ট্যান্ডে দাড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জনতার এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমানের এই দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে গোটা মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মহাসড়কের মোড়ে মোড়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তোরণ, ব্যানার ও ফেস্টুন সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করেছেন। ভুরঘাটা অতিক্রম করে তার বহরটি বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পরও নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবার মুখে একটাই শ্লোগান ছিলো প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম, খোকন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

19 September 2026

কক্সবাজারে জলসীমা থেকে বিপুল ইউরিয়া সার ও নিত্যপণ্যসামগ্রীসহ ১০-পাচারকারী আটক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

এমপি খোকন তালুকদারের নেতৃত্বে

প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬