ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
প্রবাসীদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক

ইসমাইল হোসেন মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৬৯ বার পঠিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার ও জমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে গাঁঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখায় পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের শুখঞ্জন দাসের ছেলে সাগর দাস সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা (চাচা) বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। আমার কাকা বাবুল দাস এর সাথে ওই দুই প্রতারক জহির ও রফিক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তার দিলে দেশি লোক হিসেবে আমার কাকা তাদের প্রস্তাব মেনে নেন। কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও গত ২০ ফেব্রুয়ারি ৬৫ জন শ্রমিকের বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের বন্টর করে দেয়ার জন্য ছোট কাকা অধীর দাস জহির ও রফিকের হাতে দেন। এ ছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত (জমা) রেখেছিলো। এর পরক্ষণেই রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে এই দুই প্রতারক আত্মগোপনে চলে যায়। বর্তমানে আমার ওই দুই কাকা প্রবাসে ৬৫ জন শ্রমিকের বেতনের টাকা দিতে না পেরে চাপে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, ভুক্তভোগীদেয় নিকট আত্মীয় লিটন দাস, হৃদয় দাস। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:


















