ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যা, উত্তাল ইবি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৫১ বার পঠিত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে এ মানববন্ধন করে তারা। এসময় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এর পরে একই দিনে দুপুর ১টায় পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রদল ইবি শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাগম প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”
একদিকে বেলা ১১টায় ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের সেইভাবে পদক্ষেপ দেখছি না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
অপর দিকে দুপুর ১টায় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ আহমেদ বলেন, ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা দিবালোকে পারভেজকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তাদের গ্রেপ্তারের করা হয়নি। শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। ৫ই আগস্ট পরে আমরা বৈষম্যহীন দেশ চেয়েছিলাম কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।” এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরো বলেন, “আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করেতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন।
অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমন করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যা, উত্তাল ইবি

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫