ফরিদপুরে জেলার কোতয়ালী থানার অজ্ঞাতনামা ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটনসহ ০২ জন আসামী গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি, সরঞ্জাম এবং ডাকাতি হওয়া গরু উদ্ধার ।

- সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৮৬ বার পঠিত

স্বপন মাহমুদ ব্যুরোচীফ
বাদী মোঃ মোতালেব মাদবর (৪০), পিতা- মৃত আব্দুল রশিদ মাদবর, সাং-গংগেশকাঠি, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, গত ০৭/১২/২০২৪ ইং তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হাজির হইয়া অবহিত করেন যে, বাদী একজন গরু ব্যবসায়ী। গত ইং ০৭/১২/২০২৪ তারিখ গরু কেনার জন্য কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন আলামপুর বালিয়াপাড়া পশু হাটে যান। উক্ত হাট হইতে বিভিন্ন মূল্যের ০৬টি কালো রংয়ের ষাড় গরু ক্রয় করিয়া একই দিনে সন্ধ্যা অনুমান ০৫.০০ ঘটিকায় উক্ত গরুগুলি নিয়া পিকআপ গাড়ী নং-ঢাকা মেট্রো-ন-১১-৪৩৮৮ যোগে বাদী নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেন। ইং ০৭/১২/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সীবাজার এর মাঝামাঝি পশ্চিম গোয়ালচামট সাকিনস্থ জনৈক সোহরাব মন্ডল এর পরিত্যক্ত টিনশেড দোকান ঘরের সামনে ফরিদপুর শহর বাইপাস মহাসড়কের উপর পৌছাইলে অজ্ঞাতনামা একটি পিকআপ যোগে ০৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত আসিয়া বাদীর গরু বোঝাই পিকআপ এর সামনে বেরিকেড দিয়া গরু বোঝাই পিকআপ গাড়ীটি ডাকাতদের নিয়ন্ত্রনে নিয়া বাদীর কাছে থাকা নগদ ১,০২,৬০০/- টাকা, ০৬টি গরু, ০২টি মোবাইল ফোন ও উক্ত পিকআপটি জোরপূর্বক ছিনাইয়া নিয়া বাদী ও ড্রাইভারকে রাজবাড়ী জেলার সদর থানাধীন বসন্তপুর বাজারের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় ফেলে দিয়ে চলিয়া যায়। বাদী ফরিদপুর পৌছাইয়া ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাইয়া বাদীর লুন্ঠিত গরুসহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টাকালে ফরিদপুর হইতে ভাঙ্গাগামী মহাসড়কের কাফুরা নামক এলাকা হইতে ইং ০৭/১২/২০২৪ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকায় বাদীর ভাড়াকৃত লুন্ঠিত পিকআপ গাড়ী নং-ঢাকা মেট্রো-ন-১১-৪৩৮৮ উদ্ধার করিয়া বাদীর এজাহার প্রাপ্ত হইয়া ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামালা নং-১৮, তাং-০৮/১২/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলাটি রুজু হয়। এসআই(নিঃ)/ ফাহিম ফয়সাল তরফদার মামলার তদন্তভার গ্রহন করেন।
এই ঘটনায় পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস দল তদন্ত কার্যক্রম শুরু করে। গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া আসামী সনাক্ত, আসামী গ্রেফতার এবং গরু উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। গত ১৩/১২/২০২৪ ইং রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রঘুনন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাত দলের ০১ জন সক্রিয় সদস্য আসামী ১। হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা (২৬), পিতা- হারেস মোল্লা, সাং-মীরকান্দি, থানা-সালথা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করিয়া উক্ত ডাকাতি কাজে ব্যবহৃত ঢাকা মেট্টো- ড-১২-৫৮৮৬ নম্বরের পিকআপ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর দেওয়া তথ্য মতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর সাকিনস্থ আসামী ২। মোঃ ইয়াদ আলী খান (৫২), পিতা- মৃত হাতেম খানকে গ্রেফতার করিয়া তাহার নিজ বসত বাড়ী হইতে উক্ত ডাকাতি হওয়া একটি কালো রংয়ের ষাড়গরু ও গরু বিক্রি করা নগদ ১,০০,০০০/-(এক লক্ষ ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা (২৬), ২। মোঃ ইয়াদ আলী খান (৫২) দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।


















