ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফল উৎসবে মাতলো রংপুর রিপোর্টার্স ইউনিটি

রাসেল রানা, বিশেষ প্রতিনিধি:   রংপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ারা ইসলাম রানী।
রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, ক্রীড়া ব্যক্তিত্ব মিসকিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা ইসলাম রানী বলেন, “সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি অনেক সময়ই অবহেলার দৃষ্টিভঙ্গি দেখা যায়। কিন্তু রংপুর রিপোর্টার্স ইউনিটি আমাদের যে সম্মান ও মর্যাদা দিয়েছে, তা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই ভালোবাসা ও স্বীকৃতি সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য নিয়মিত ফলমূল খাওয়ার বিকল্প নেই। ফল আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও পুষ্টির অন্যতম উৎস। তাই সবাইকে প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি ফল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”
সম্মানিত অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা বলেন, “ফল উৎসব শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সময়ে ফাস্টফুডের প্রতি মানুষের ঝোঁক বাড়লেও সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে ফলমূলের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ফলমূল গ্রহণে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, ফল উৎসবের মাধ্যমে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম জুয়েল, সদস্য সিয়াম হোসেন, মানিক সাহা, সুবর্ণা, রিয়াদ হোসেন, রাসেল মিয়া ,সবুজ হোসেন,আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পরে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফল উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আব্দুর রহমানেল মাছউদ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

নারায়ণগঞ্জে তৈরি বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ ৩৭ দেশে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ফল উৎসবে মাতলো রংপুর রিপোর্টার্স ইউনিটি

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬