ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ
ফুটবল মাঠে লাল কার্ডের জেরে দুই গ্রামের সংঘর্ষ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় মাঠে নামানো এক লাল কার্ডপ্রাপ্ত খেলোয়াড়কে কেন্দ্র করে উজানগ্রাম ও খোর্দ্দ বাখইল গ্রামের সমর্থকদের মধ্যে হাতাহাতি থেকে শুরু হয়ে তা লাঠিসোঠার মারামারিতে রূপ নেয়। এতে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, কোয়ার্টার ফাইনালে লাল কার্ড খাওয়া এরাবিয়ান ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে আবারও ফাইনালে নামানো হলে খোর্দ্দ বাখইল সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মাঠে নেমে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি থেকে দ্রুত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা-পাল্টা হামলা শুরু হয়।এতে দু পক্ষের ১০ জন গুরুত্ব আহত হয়।
ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও জামাতের আমির হাইদার আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা মাইকে বারবার অনুরোধ জানালেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।
এদিকে সচেতন মহল মনে করছেন, ফাইনাল খেলাটি প্রশাসনের সহযোগিতায় আয়োজন করলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আয়োজক উজানগ্র উজ্বালা ক্লাব দুঃখ প্রকাশ করেছে।
খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “খেলার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।”
স্থানীয় সচেতন মহল খেলাধুলাকে কেন্দ্র করে সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তরুণ সমাজকে শান্তিপূর্ণভাবে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:





















